1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিভাগে নবযোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি চাকরি কেবল একটি পেশা বা জীবিকার মাধ্যম নয়; এটি দেশ ও জনগণের সেবা করার এক অনন্য সুযোগ। পরম দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। প্রশাসনিক প্রতিটি স্তরে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অর্জিত মেধা, যোগ্যতা, নতুন চিন্তা-ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি আশা করি, আপনারা অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে নিজেদের দেশ সেবায় আত্মনিয়োগ করবেন।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনসহ রাজশাহী বিভাগে সদ্য যোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট