
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশন ও এ-ইশাওয়ার (A-ISHAWAR) প্রকল্পের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানামুখী কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আবু তাহের খোকন — সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মোবারক হোসেন — সেক্রেটারী, উপজেলা জামায়াত,, খলিলুর রহমান — সেক্রটারী, পৌর জামায়াত, আমিনুল হক — চেয়ারম্যান, নেজামপুর ইউনিয়ন পরিষদ, ফাইজুর কবির — সফল যুব উদ্যোক্তা ও কিসমোতারা — প্রতিনিধি, ডাসকো ফাউন্ডেশন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সফল যুব উদ্যোক্তা এবং যুব সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীর হাতে দেড় লাখ টাকার যুব ঋণের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিরা।#