1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে

মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর শাখা নদীতে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলনের তীব্র অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতের বেলায় এ কার্যক্রম চালিয়ে আসছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে নিয়মিত বালু ও মাটি কেটে বিক্রি করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তীব্র তীর ভাঙনের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানান, এভাবে অপরিকল্পিত ও বেআইনিভাবে বালু-মাটি উত্তোলন অব্যাহত থাকলে স্থানীয় পরিবেশ, নদীমাতৃক অবকাঠামো ও আশপাশের জনবসতি মারাত্মক ক্ষতির শিকার হবে।

এমন পরিস্থিতিতে নদী ও পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার চলাচল বন্ধ, সরেজমিন পরিদর্শন এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট