1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস

শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্গত শাহমখদুম থানা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে শাহমখদুম থানা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের প্রায় সাড়ে তিন থেকে চারশতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব মো. পারভেজ হাসান মৃদুলসহ থানা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মীসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম বৃহৎ ও অগ্রগামী সহযোগী সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও সাহসিকতা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলকে সর্বদা দায়িত্বশীল ও অতপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। একটি আদর্শিক, গতিশীল ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে প্রত্যেক নেতাকর্মীকে সংগঠনের নীতি-আদর্শের প্রতি আন্তরিক, সৎ, নিষ্ঠাবান ও সুশৃঙ্খল হতে হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, “একটি সংগঠনের প্রকৃত শক্তি কেবল পদ-পদবি বা নেতৃত্ব প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ত্যাগ, সততা, নিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের মধ্যেই সংগঠনের আসল শক্তি নিহিত। তাই যেকোনো ব্যক্তিগত স্বার্থ বা বিভেদের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আদর্শ, দূরদর্শিতা ও দিকনির্দেশনা অনুসরণ করে শাহমখদুম থানা ছাত্রদলকে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুরোপুরি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে এ কর্মীসভা সম্পন্ন হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট