1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা!

বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ‘নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা শারমিন। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বদরগঞ্জ মহিলা কলেজকে একটি মডেল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কলেজে একটি আধুনিক হলরুম নির্মাণের ঘোষণা দেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী খয়রাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং বিগত পরীক্ষার উচ্চ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “১৯৯৪ সালে বিএনপির হাত ধরেই এই ঐতিহাসিক মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালে এসে আবারও এই দলের হাত ধরেই কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও ভৌত অবকাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা হবে।”

শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন বাবু উত্তম কুমার সাহা। তিনি বলেন, “শিক্ষার সঠিক মান ধরে রাখার মূল দায়িত্ব আজ আমাদের ওপর। শহর থেকে কলেজে প্রবেশের একমাত্র সড়কটি সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।” তিনি সড়কটি দ্রুত প্রশস্ত করার জন্য সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা শারমিনের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া বক্তব্যে এম আজিজুল হক কলেজের অকালপ্রয়াত শিক্ষকদের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার এবং অধ্যাপক মনিরুজ্জামান মনির। শিক্ষকমণ্ডলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরম পরামর্শ দেন এবং উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার শাকিলা শারমিন বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের পড়ালেখায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নৈতিক ও মানবিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশ গড়ার কাজে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।” তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় কলেজটির শিক্ষার মান ও অবকাঠামো উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট