1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 ৥ নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস এবং সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী সভায় সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মসজিদুল হক, উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী এবং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় হাসপাতালের বর্তমান সুযোগ-সুবিধা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট