1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বিএনপিকে কৃষিপ্রেমী দল হিসেবে উল্লেখ করে কৃষি খাতের সার্বিক উন্নয়নে দলটির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, “বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই কৃষি ও কৃষকের সর্বাঙ্গীন উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকেই কৃষিকে অর্থনীতির মূল চালিকাশক্তি মেনে প্রাধান্য দেওয়া হয়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতের গতিশীলতা ও কৃষকের কল্যাণে নানা যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় গ্রীষ্মকালীন টমেটো চাষ, বস্তায় আদা চাষ ও ঐতিহ্যবাহী আমবাগান পরিদর্শনের পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার মূল ভিত্তিই হলো কৃষি। দেশের খাদ্যনিরাপত্তা সুনিশ্চিত করা, প্রান্তিক কৃষকের জীবনমান উন্নত করা এবং কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষক ভালো থাকলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হয়। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার এবং নতুন সম্ভাবনা তৈরির ওপর আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

দেশে সারের চরম সংকটের বিষয়ে জানতে চাওয়া হলে সংবাদিকদের উত্তরে কৃষিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “দেশে সারের কোনো কৃত্রিম বা প্রকৃত সংকট ছিল না, বর্তমানেও নেই এবং আগামী দিনে সারের সংকট হওয়ার ০.১% সম্ভাবনাও নেই। কৃষকদের মৌসুমভিত্তিক চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত সার মজুত রাখা রয়েছে। চলতি মাসে আরও বেশি পরিমাণে সার সরবরাহ করা হচ্ছে; ফলে সারের সংকট হওয়ার কোনো প্রশ্নই আসে না।”

তিনি আরও জোর দিয়ে বলেন, খাদ্য উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে সারসহ প্রয়োজনীয় সব ধরনের কৃষি উপকরণ সময়মতো কৃষকের হাতে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। যাতে কোনো মৌসুমি ফসলের উৎপাদন বিঘ্নিত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী প্রথমে হোসেনডাঙ্গা এলাকার একটি প্রজেক্টে সফলভাবে চাষ করা গ্রীষ্মকালীন টমেটোর খেত ঘুরে দেখেন। এ সময় তিনি টমেটো চাষের পদ্ধতি, বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং কৃষকদের বাস্তব অভিজ্ঞতার খোঁজখবর নেন। পরে তিনি আমবাগান ও আধুনিক প্রযুক্তির বস্তায় আদা চাষ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে স্থানীয় কৃষকদের সাথে এক খোলামেলা মতবিনিময় সভায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী তাদের নানা সমস্যা, সম্ভাবনা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। সভায় উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং সমন্বিত চাষাবাদের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য দেশজুড়ে বিশেষ খ্যাত হলেও, সাম্প্রতিক সময়ে সেখানে গ্রীষ্মকালীন টমেটো ও বস্তায় আদা চাষের মতো উদ্ভাবনী কৃষি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। কম জায়গায় বস্তায় আদা চাষ কৃষকদের অতিরিক্ত অর্থ উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে। কৃষিমন্ত্রীর এই সফর স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং এলাকার কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট