1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংবিধান মেনে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

সংবিধান মেনে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের নের্তৃত্বে শোক র‌্যালিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কারণে পৃথিবীর মানচিত্রে আলাদা ভ’-খন্ড হয়েছে। আমরা যে যে অবস্থানে থাকিনা কেন,যে যে দলই করিনা কেন,আমাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে সততার সাথে জীবন নির্বাহ,সংগঠন করা,গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের কাজ। বঙ্গবন্ধুর মতো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালবাসতে হবে। লোক দেখানো বড় বড় মিছিল-শ্লোগান দিয়ে কোন লাভ নেই।

তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন, সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীনতা ঘোষণার পেছনের প্রেরণা। শেখ মুজিবের ঘৃণ্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে ‘বালাদেশের কোটি কোটি মানুষ ।

তিনি আরো বলেন,বিদেশী রাষ্ট্র যত মূল্যবানই পরামর্শ দিক না কেন, বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার ঘটনায় বাংলাদেশের ও বঙ্গবন্ধুর পরিবারের মানবাধিকার লুন্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছেন, যে সব খুনিদের রায় কার্যকর হয়নি,তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

বিরোধী রাজনৈতিক দলের প্রতি ঈগিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে হবে। লন্ডন থেকে নয়,নেতাকে সামনে থেকে নের্তৃত্ব দিতে হবে। রাজনীতিতে বিরোধী দল দরকার, তাই বলে দাওয়াত দিয়ে আনা যাবেনা। মঙ্গলবার(১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

উপস্থিত ছিলেন-আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন,পুকুরে মাছের পোণা অবমুক্ত,চিকিৎসা ও যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট