1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
“সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
“সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: “সবাই সৎভাবে সমবায়ে যুক্ত হলে, বাঘাই হবে স্বাবলম্বী বাঘা” শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের সাগরখালী নদীর কূল থেকে সাফ গেমসের স্বপ্ন: দেশের সেরা সাঁতারু কুষ্টিয়ার জুঁই আক্তার রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

“সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর: সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে একটি সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ও নীতিনির্ধারক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করে যাওয়াই সমবায়ের মূল দর্শন। আমাদের দেশে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক যেমন তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় না, তেমনি সাধারণ ক্রেতাকেও বাড়তি দামে পণ্য কিনতে হয়। সমবায় ব্যবস্থা এই মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটায়। দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সমবায় আন্দোলন আরও বেগবান হওয়া দরকার।”

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী আরও বলেন, “১৮৪৪ সালে ইংল্যান্ডে আধুনিক সমবায়ের যাত্রা শুরু হলেও আমাদের প্রাচীন ইতিহাসেও ‘গ্রাম সমিতি’ নামক পদ্ধতি চালু ছিল। তখনকার গ্রামগুলো ছিল সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ইউরোপীয় পদ্ধতি চাপিয়ে দেওয়ায় আমাদের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সমবায় আন্দোলনের মাধ্যমেই আধুনিক এই ব্যবস্থা গড়ে ওঠে, যা আজ অব্দি চলমান।

Open photo NaN

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর চেয়ারম্যান অগাস্টিন পিউরীফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট