1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা, পৌর ও কাঁকনহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় ডাইংপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোদাগাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও অ্যাডভোকেট আজিমুসান উজ্জ্বলসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এই দিবসের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট