
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সমবায় ইন্সপেক্টর রেজা এবং সহকারী কাম কম্পিউটার অপারেটর আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহের সাথে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#