1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের সাগরখালী নদীর কূল থেকে সাফ গেমসের স্বপ্ন: দেশের সেরা সাঁতারু কুষ্টিয়ার জুঁই আক্তার রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শীতের আমেজে পর্যটকদের ডাকছে ‘কুইন আইল্যান্ড’ ভোলা: ঐতিহ্য, অ্যাডভেঞ্চার ও প্রকৃতির পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥সিটি প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অতিথিবৃন্দ একাডেমি প্রাঙ্গণে স্থাপিত সমবায় ভিত্তিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

Open photo

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। আসুন, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায়ের চেতনাকে কাজে লাগাই এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি।”

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃ মোখলেছুর রহমান।

Open photo

অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সফল ব্যক্তি ও শ্রেষ্ঠ সমবায় সমিতির হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট