1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী রেজুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ​

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নির্বাচনী এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

​শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রেজু ইউনিয়নের হাটুরিয়া, পাহাড়পুর মোড়, বড়শিমলা বাজার, নন্দনালী, কচুয়া ও চড়কতলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে বিকেলে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরই সন্তান, সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনারা যদি ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলবো। ​

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম- আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি স. ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট