1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল ফ্রুটসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

# লিয়াকত হোসেন………………………..

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়ায় এক দোকানে বিভিন্ন প্রকার বিপুল পরিমানে ভেজাল ফ্রুট ও যৌন উত্তেজক সিরাপ-সহ দুইজনকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ।

 গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংক পাড়া এলাকার মো: বেলাল উদ্দিনের ছেলে মো: জিয়াউর রহমান জুয়েল (৪২)। অপরজন হলো পাবনা জেলার সাথিয়া থানার চর মাছখালী গ্রামের মোঃ ওহেদ আলীর ছেলে মো: ওমর ফারুক(৩৩)। সে রাজপাড়া থানার আলীগঞ্জ আকসানগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ১৯ মে রাত সোয়া ১০ টার সময় আরএমপির গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মো: আরেফিন জুয়েল এর সার্র্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মো: রবিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচলনা করে দোকানী ওমর ফারুক ও জুয়েলকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ভেজাল ফ্রুট ও যৌন উত্তেজক সিরাপ উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভেজাল পানীয় ও সিরাপ গুলি মো: বেলাল ও মো: রাজ আহম্মেদ রনির কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতো। বেলাল ও মো: রাজ আহম্মেদ রনিকে ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট