1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ দূর্লভপুর ইউপির নির্বাচন আবারো স্থগিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ দূর্লভপুর ইউপির নির্বাচন আবারো স্থগিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি…………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী আবারো স্থগিত করা হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত ১৭.০৪.৭০৮৮.০০০.৪১.০১.২২-৯৭ স্মারকের গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১২ মে নির্বাচন কমিশনের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১২.২২-৩০৪ নম্বর স্মারকে নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি পত্রের নির্দেশের আলোকে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন তফসিল হতে বাদ দেওয়া হলো। তবে নির্দিষ্ট করে কোন বিষয় উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর এই ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ভোটগ্রহনের আগে নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১-৩৭১ নম্বর স্মারকের নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন পরিচালনা-২ এর উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে দুলর্ভপুরসহ দেশের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।#

এডিট:আরজা

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট