1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অফিসের সামনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী-পুরুষসহ সমাজসেবা কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

বক্তারা- বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ভোটাররা জুলাই সনদ নিয়ে তাদের মতামত দেবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক দুটি ব্যালট পেপার থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট