1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডিএম জিয়া - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাগমারায় মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডিএম জিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। বৃহস্পতিবার বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএম জিয়াউর রহমান বলেন,বিএনপি বীর মুক্তিযোদ্ধার হাতে গড়া দল।আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধারা আমার পিতৃতুল্য তাই আমি চেয়েছিলাম আমার নির্বাচনী প্রচারণা আপনাদের দোয়া নিয়ে শুরু করবো।

তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা কোন দলের সম্মত্তি নয় তাই আমি নির্বাচিত হলে কোন মুক্তিযোদ্ধাকে আমার সাথে সাক্ষাৎ করতে এক মিনিটও অপেক্ষা করতে হবে না।ডিএম জিয়া বলেন,আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে বাগমারার আপামর জনসাধারণের জন্য ব্যাপক উন্নয়ন করবো। মুক্তিযোদ্ধার সন্তান শাহীন রেজা শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহ্বায়ক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আফজাল হোসেন, খয়বর রহমান, মুবারক হোসেন, মোহাম্মদ আলী,দবির উদ্দিনসহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট