1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরপুর - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ৮৭ শিশুকে শিক্ষায় ফিরিয়ে শিশুশ্রম ও ঝরেপড়ামুক্ত উপজেলা ঘোষণা রাজশাহীতে ক্রীড়া ও কারাতে প্রসারে রাসিক প্রশাসকের সঙ্গে কারাতে রেফারি কমিশনের বৈঠক রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরপুর

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ তসলিম উদ্দিন ও মোহাঃ সফিকুল ইসলাম  ইসলাম  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)  থেকে ঃ চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার আম গাছগুলোতে মুকুলে ভরে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ-মৌ গন্ধ, যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করছে।
জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় সরেজমিনে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছ ভরে উঠতে শুরু করেছে মুকুল।  আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। দেশব্যাপী সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত এ অঞ্চলের বাগানগুলোতে এবার ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। মুকুল আসার আগে থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যার কাজ শেষ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুয়ারী চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম গাছ রয়েছে প্রায় ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫টি। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিভিন্ন আম বাগানে মুকুলের আধিক্য চোখে পড়ার মত। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কৃষকরা মুকুলকে রোগবালাই থেকে রক্ষা করতে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করছেন।
Open photo
সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের আমচাষি আব্দুর রাজ্জাক বলেন, এবার বাগানে আগেভাগেই মুকুল এসেছে। যদি কুয়াশায় নষ্ট না হয়, তাহলে বিপুল আম উৎপাদন হবে।
শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার আমচাষি মনিরুল ইসলাম মানিক জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। কিছু গাছে মুকুল বের হচ্ছে। মুকুল রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্প্রে করছি। তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে তারা আশা করছি।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী জানান, জেলার প্রায় সবগুলো বাগানে মুকুল আসা শুরু করেছে। আবহাওয়া ভাল থাকায় প্রায় ৭০% গাছে মুকুল এসেছে। সামনে আরো কিছুদিন মুকুল আসবে। তিনি আরও জানান, কৃষকদের বাগান পরিচর্যায় কিটনাশক ও ছত্রাকনাশক ছিটানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কৃষকরাও বেশি ফলনের আশায় সে অনুযায়ী কাজ করছেন। ইতোমধ্যে বাগানগুলোতে গুটি, লক্ষণভোগ, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষিরসাপাত, আশ্বিনা, ফজলি গাছে মুকুল আসা শুরু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট