1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত ​

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে এক বিশেষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের (ভিডব্লিউবি) ভাতাভোগী মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন। ​প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভোটের গুরুত্ব অপরিসীম। নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে ভোট দান নিশ্চিত করতে হবে। যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রয়েছে। আপনারা নিজেরা সচেতন হোন এবং সমাজকেও সচেতন করুন যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান, আশরাফুল ইসলাম, সিদ্দিক এবং সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ। ​সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পোস্টাল ব্যালটের নিয়মাবলী গণভোট সম্পর্কে উপস্থিত মহিলাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট