1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আত্রাইয়ে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আমতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এস.এম. রেজাউল ইসলাম (রেজু)-এর পক্ষে আয়োজিত এ মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
Open photo
মিছিলে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার বিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমানসহ আত্রাই উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট