1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনলাইনে ১ লাখ রিটার্ন জমা পড়েছে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

অনলাইনে ১ লাখ রিটার্ন জমা পড়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক……………………………………

ইলেকট্রনিক বা অনলাইন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমার আগ্রহ বাড়ছে করদাতাদের। আজ বুধবার অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে।এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা এর প্রতি আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছে রাজস্ব প্রশাসন।

 

আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। তবে করদাতা চাইলে কর অফিসে আবেদন করে রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারেন।

 

এদিকে,অনলাইন পদ্ধতিতে ১ লাখ রিটার্ন দাখিলের মাইলফলক স্পর্শ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কেক কেটে সেটি উদযাপন করেছে। এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনবিআরের অনলাইন করসেবায় দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদ হাসান বাসসকে বলেন, ‘ই-রিটার্ন থাকার অনেক সুবিধা রয়েছে। এটা দিয়ে রিটার্ন দাখিল করা যাবে, ই-পেমেন্ট করা যাবে, ঘরে বসে সনদ নেয়া যাবে, আয়কর রিটার্নের কপি নেয়া যাবে এবং রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে।’ এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা অনলাইন রিটার্ন দাখিলের প্রতি আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।

 

জাহিদ হাসান বলেন, চলতি অর্থবছরে আজ ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ১ লাখ ৪ হাজার রিটার্ন জমা পড়েছে। ৩০ নভেম্বরে মধ্যে এর সংখ্যা আরও অনেক বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

গত ২০২১-২২ অর্থবছরে অনলাইন পদ্ধতিতে মোট ৬১ হাজার রিটার্ন জমা পড়ে। এবছরও সময় বাড়িয়ে করদাতারা ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

 

যাঁদের মোট সম্পদ ৪০ লাখ টাকার নিচে, কিছু ব্যতিক্রম ছাড়া তাঁরা এক পাতার ফরম পূরণ করে আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে পুরুষ করদাতার বার্ষিক আয় ৩ লাখ টাকা, মহিলা অথবা ৬৫ বছরের বেশি পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে ৩ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে সাড়ে ৪ লাখ টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ৪ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট