1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………………………………………….

সোমবার (২৪ অক্টোবর) ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে আয়কর আইনে আনীত পরিবর্তন, আয়কর রিটার্ন দাখিল, উৎসে আয়কর কর্তন বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সাথে কর-অঞ্চল, রাজশাহী-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় রুয়েটের প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো. নূরুজ্জামান খান।

 

অন্যান্যদের মধ্যে রাজশাহী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান, উপ-কর কমিশনার মো. রাশেদুল হাসান, উপ-কর কমিশনার আলাউদ্দীন আহমেদ, রুয়েটের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন অনুষদের ডীন, দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, রুয়েটে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট