1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পবায় বিপ্লব ও সংহতি দিবস খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: সমবায়ের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান হুইপ রকিবুল ইসলামের “সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: “সবাই সৎভাবে সমবায়ে যুক্ত হলে, বাঘাই হবে স্বাবলম্বী বাঘা” শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের

গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়িতে গাছ লাগানোকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহতের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে এবং অভিযুক্ত বড় ভাই হলেন তোফাজ্জেল মালিথা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা হাতে থাকা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা ও গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট