1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা

রাজশাহীর পূজামণ্ডপে কোনো ধরণের জঙ্গি হামলার আশঙ্কা নেই-অধিনায়ক রিয়াজ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন হোসেন………………………………………

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পূজামণ্ডপে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। সাইবার পেট্রোলিংয় বা র‍্যাব-৫ এর গোয়েন্দা নজরদারিতে এই ধরনের কোন আশঙ্কা পাওয়া যায়নি। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি রেখেছে। সোমবার ( ৩ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী মহানগরীর রানী বাজার টাইগার-২ পূর্জা মন্ডপ পরিদর্শনকালে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব কথা বলেন ।

 

এ সময় তিনি আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা হবে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা তৈরীর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব দায়িত্বরত রয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রাজশাহীর মন্ডপ গুলো পরিদর্শন করা হচ্ছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, কিশোর গ্যাং এর তালিকা তৈরি করে তা নিয়ে আমরা কাজ করছি। অচিরেই আমরা তা নির্মূল করতে সক্ষম হবো। অপহরণ চক্রের বিষয়েও র‍্যাব সচেতন রয়েছে।#

 

রাজশাহী নগরী শান্তির শহর। এখানে সবাই শান্তিপ্রিয় মানুষ। এই শহরে সকল উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই পালন করেন বলেও উল্লেখ করেন তিনি। এই সময় র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও পূজা উৎযাপন কমিটির নেতারাসহ র‍্যাবের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট