1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আত্রাই - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আত্রাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান আত্রাই নওগাঁ প্রতিনিধি : বসন্তে প্রকৃতি সেজেছে নতুন রঙে। আমের নওগাঁ, আত্রাই, বান্দাইখাড়া, আমের মুকুলের মৌ মৌ গন্ধ। সবুজের বুকে সোনালি স্বপ্ন বুনছে আমের মুকুল, সেই সুবাসে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। শীতের কুয়াশা পাশ কাটিয়ে, নরম রোদ আর বসন্তের মৃদু বাতাস। ভেসে আসছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। গাছে গাছে সোনালী রঙের মুকুল যেন প্রকৃতির গোপন কবিতা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠা এ মুকুলের শোভা আশা জাগাচ্ছে কৃষকের মনে।

ধানের পরেই আমের ওপর বেশি ভরসা নওগাঁর অঞ্চলের কৃষকদের। আমের মুকুলের মনকাড়া ঘ্রাণে মাতোয়ারা নওগাঁর, আত্রাই, জনপদ। বাগানগুলোতে চলছে আমের মুকুলের পরিচর্যার ব্যস্ততা। কেউ গাছে পানি দিচ্ছেন, কেউবা রোগবালাই থেকে মুকুল রক্ষায় বালাইনাশক স্প্রে করছেন। চাষীরা জানান, আমের কালার মুকুল ভালো হওয়ার জন্য তিন মাস ধরে ওষুধ দিতে হয় ৬ থেকে ৭ বার। পচুর পরিমানে মকুল আসায় ফলন ভালো হবে বলে আশাকরা যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট