1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই ঃ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই ঃ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কোন দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন, ইসলামী আদর্শ অনুযায়ী দেশকে ভালবাসা সকলের কর্তব্য। দেশের একটি বিরাট অংশ তরুণ প্রজন্ম। তাদেরকে দেশের উন্নয়নে ইসলামের ছায়াতলে থেকে কাজ করতে হবে। ভাল নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলে প্রতি আহবান জানান।

গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বকর নাজমুল, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক আঃ আউয়াল। এসময় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট