1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 শিবগঞ্জে জামায়াতের  নির্বাচনী পথসভায়  হামলা ও ভাংচুর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

 শিবগঞ্জে জামায়াতের  নির্বাচনী পথসভায়  হামলা ও ভাংচুর

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় বি এনপির সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ায়ী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাখরালী বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিনোদপুর ইউনিয়নের বাখরালী বাজারে  চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে জামায়াত  ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে পথসভা চলার সময়  বিএনপির  ও জামায়াত ইসলামীর কয়েকজন সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয এবং পরে ধস্তাধস্তা ও চেয়ার ছুঁড়াছুঁড়ি হয়। এ ঘটনায় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে পথসভার প্রায় ৪০টি চেয়ারভাংচুর করে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাবী করা হয়েছে যে বিএনপির সমর্থকরাই এ হামলা করেছে।

এ  সময় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের  মুরশালিন, আবদুল মতিন,মকবুল,কামরান,সাদ্দাম,সিফাতসহ প্রায় ৭/৮ জন কর্মী আহত হয়েছেন। ড. কেরামত আলীর অনুরোধে তার দলীয় কর্মী সমর্থকরা শান্ত হয়। তবে বিএন পি সমর্থকদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন,তেমন কিছু ঘটেনি। উভয় দলের কর্মসমর্থকদের মাঝে সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল। এ সময় কয়েকটি চেয়ার ভাংচুর হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী পুলিশ রেঞ্চের  ডি আই জি সাহাজাহান আলি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত  থাকার জন্য অনুরোধ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট