1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা ১৫ অক্টোবর বুধবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও ডুমুরিয়া ফুটবল একাডেমি।

খেলায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক মোঃ আরিফুর রহমান,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ মাহমুদ আলী, ক্রীড়া সংগঠক মাঈনুল ইসলাম টুটুল, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, এসএম আঃ মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুন্না সরদার, সাজ্জাত হোসেন, ক্রিড়া সংগঠক ইরান শেখ, সাধন দে, ক্রীড়া সংগঠক আলী আকবর, হিরোক গোলদার, মিরাজুল ইসলাম মিরান, সুজন শেখ, আব্দুল কাশেম, আব্দুল্লাহ শেখ, রকিবুল ইসলাম, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।

খেলার প্রথমার্ধের ১ মিনিটের সময় নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাকিব গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আপনের আত্মঘাতি গোলে ডুমুরিয়া ফুটবল একাডেমি ১-১ সমতায় আসে। খেলার ১৭ মিনিটের সময় নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আপনের প্লান্টি শর্টে ২-১ গোলে এগিয়ে যায়। খেলার বাকি সময় আর কোন দল গোলের দেখা না পাওয়ায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে উঠার সক্ষমতা অর্জন করে।

খেলা পরিচালনা করেন মিরাজুল ইসলাম, সুমন রাজু ও তানভির। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট