1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে মারধর-ডিম ভাংচুর - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

বাঘায় বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে মারধর-ডিম ভাংচুর

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………….

রাজশাহীর বাঘায় বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, দিঘা বলারবাড়ি গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে দিঘা বাজারে ব্যবসা করেন আবু তালেব। বিসমিল্লাহ স্টোর নামে মুদি খানার দোকান মালিক আবুল তালেব। তার দোকানে বাঁকিতে সিগারেট চান দিঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন। তাকে বাঁকিতে সিগারেট দিতে না চাওয়ায় আবুল তালেবের দোকানের সামনে রাখা ডিম ভাংচুর করে চলে যায়। পরে তার লোকজন নিয়ে এসে আবুল তালেবকে মারপিট করে।

আবু তালেব বলেন, এর আগেও সিগারেট বাঁকি নিয়ে টাকা দেয়নি। টাকা চাইলে খারাপ আচরন করে। আবারও বাঁকিতে সিগারেট নিতে আসেন নাসির উদ্দিন। তাকে বাঁকিতে সিগারেট দিতে না চাওয়ায় আমাকে মারপিট করে লাঞ্ছিত করে এবং দোকানের সামনে রাখা ডিম ভাংচুর কওে ক্ষতি করেছে। নাসির উদ্দিন বলেন, কাছে টাকা না থাকায় বাঁকিতে সিগারেট নিতে চেয়েছিলেন। কিন্ত দোকান মালিক বাঁকি দিতে না চাওয়ায় অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। তবে বাজারে কোন দোকানে বাঁকি নেই বলে দাবি তার।

বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড মেম্বার আবদুল আজিজ ও বাজার কমিটির সভাপতি ফজলুর রশিদ বলেন, বিষয়টি নিয়ে বাজার কমিটি বসে ব্যবস্থা নিবে।

বাঘা থানার এসআই শুকুর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট