1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নুরতাজ আলম, শিবগঞ্জ………..
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শাহবাজপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে  বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন(ফেলু বোনা)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । আজ সোমবার সকালে  শাহবাজপুর কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক ও আফসার আলী মাস্টার প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের‌ মধ্যে উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুল আলম রানা সহ অন্যরা। মৃত্যু কালে ইলিয়াস উদ্দিন এর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যু র সময় তিনি স্ত্রী,৪ছেলে ও ১মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের পরিবার কে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে দাফন কাজ সম্পন্ন করার জন্য ১৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
 উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়া ত সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বলেন আমার জানামতে শিবগঞ্জ উপজেলায় যতগুলো মুক্তিযোদ্ধা রয়েছে বাংলাদেশের অন্য কোন জেলাতেও নাই যার সংখ্যা প্রায় ১ হাজার ১শ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট