
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম (কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, রাজশাহীর উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অবাধ তথ্য আদান-প্রদান এবং সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা এবং জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইন, দৈনিক কালের কণ্ঠের নাঈম হোসেন, বাংলাদেশ টাইমসের রাজশাহী প্রতিনিধি তুহিন আলী, দৈনিক মানবকণ্ঠের রাজশাহী প্রতিনিধি ওয়াসিফ ইকবাল, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক রাজবার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম, ঢাকা মেইলের রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমান, স্বদেশ বাণীর কামরুজ্জামান বাদশা, দৈনিক ঢাকার ডাকের রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং আনোয়ারুল অ্যারিক প্রমুখ।#
জিয়াউল কবীর প্রেরিত-