1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন, জানেন না
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের দৃশ্য

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী। তবে আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন চলাকালে অংশ নেওয়া এক নারী ব্যানারে কী লেখা আছে তা জানেন না বলে মন্তব্য করেন। এমনকি আরেক নারী শেখ হাসিনার বিচারের দাবিতে কর্মসূচিতে এসেছেন বলে জানান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী নারীরা।

কর্মসূচির ব্যানারে লেখা ছিলো, ‘নারীলিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট মুফতি আমির হামজার বিচার চাই, বিচার চাই।’

ভাইরাল ভিডিও ও বিতর্ক

ব্যানারে আমির হামজার বিচারের দাবি জানানো হলেও কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে ‘শেখ হাসিনার বিচারের দাবিতে’ এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, ‘আমরা তো লেখাপড়া জানি না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের বক্তব্য এবং আয়োজকদের প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়।

আয়োজকদের বক্তব্য

এ বিষয়ে আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন আয়োজক কমিটির সদস্য ও সচেতন নাগরিক সমাজের নারী নেত্রী নিলুফা ইয়াসমিন মুঠোফোনে বলেন, ‘ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী হাসিনার বিচারের দাবি করেছেন, সেটি আমিও শুনেছি। সবাই তো আর এক রকম নন। কেউ হয়তো ভুল করে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘যিনি তাকে নিয়ে এসেছেন, তিনি হয়তো সঠিকভাবে গাইড করে আনতে পারেননি।’

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ।#

৥শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট