1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে খুলনা বিভাগীয় পর্ব অনুষ্ঠিত | খুলনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে খুলনা বিভাগীয় পর্ব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে না, গুম-খুনের শিকার পরিবার অথবা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানে সূত্র খোঁজবার চেষ্টা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যেকটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উত্তরণের পথ খোঁজার চেষ্টা রয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আশা করেন, মানুষের জীবন বদলে দেওয়া এসকল উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং শিল্প পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অতিথিদের বক্তব্য ও উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনমূলক উদ্যোগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়িত হবে।

বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী ও হুইপ মহোদয় বিভিন্ন প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে সফল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।#

৥ শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট