
শিবগঞ্জ পৌর এলাকা থেকে ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শেখটোলা মোড়ের বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা শিবগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডস্থ শেখটোলার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সেখানকার একটি বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা ককটেলগুলো ওই স্থানে সংরক্ষণ করে রেখেছিল।
শিবগঞ্জ পৌর এলাকা থেকে ককটেল উদ্ধার করার পর জব্দকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।#
মোঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-