1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএনপির সহ-সভাপতি পদ পাওয়ার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি হওয়ার খবরে এলাকায় আলোচনা

বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএনপির সহ-সভাপতি পদ পাওয়ার পর থেকেই রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজনীতিতে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় নতুন কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা তোফাজ্জল হোসেনকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

বিষ্ণুপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ শাহ বলেন, “নতুন কমিটিতে আমাকে সদস্য পদেও রাখা হয়নি, অথচ ওই ওয়ার্ডে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তোফাজ্জল হোসেনকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা ও ইউনিয়নের বিএনপি নেতাদের অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

নেতৃবৃন্দের বক্তব্য ও প্রতিক্রিয়া

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল শাহ বলেন, “আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে পরিতোষ স্যারের কাছে জানতে চান, তাহলে সকল বিষয়ে উত্তর পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “আমি জেল খেটেছি, ১০টা ইউনিয়নে খোঁজ নিলে তোফাজ্জল হোসেনের মতো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বিএনপি নেতা আরও অনেক পাওয়া যাবে।”

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ফেসবুক কমেন্ট লিংকে লিখেছেন, “ওয়ার্ডের নেতা নির্বাচন করে ইউনিয়ন বিএনপির নেতারা, সেখানে উপজেলা বিএনপির কোনো হাত থাকে না।”

অপরদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, “এ বিষয়ে আমার জানা নেই, তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে বিষয়টি জানা যাবে।”

স্থানীয়দের ক্ষোভ

উক্ত ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় এই তোফাজ্জল হোসেন চৌধুরী পরিবারের লোকজনের সাথে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এখন সেই ব্যক্তি কীভাবে হঠাৎ করে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে আসীন হলেন—তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা এটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন।

৥ বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট