1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের ফগার স্প্রে কার্যক্রম: রাজশাহীর ১০টি ওয়ার্ডে ডেঙ্গু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর ১৫, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর—এই মোট ১০টি ওয়ার্ডে ২০টি মেশিন দ্বারা রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত ১০ নভেম্বর নগরীর ০৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এবং ১১ নভেম্বর ১৩, ২২ ও ২০ নম্বর ওয়ার্ডে এই স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

মশার প্রজননস্থল ধ্বংসে কর্মপরিকল্পনা

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল, ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজনন স্থানে নিয়মিত ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Open photo

পরিচ্ছন্ন বিভাগের বক্তব্য ও উপস্থিতি

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একযোগে ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসিকের ফগার স্প্রে কার্যক্রম চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

৥ নিজস্ব সিটি প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট