1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীর বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

রাজশাহীর বাঘায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ হাসান এর সঞ্চালনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসসহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শরীরচর্চা শিক্ষক উপস্থিত ছিলেন। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৮ থেকে ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর জেলা পর্যায়ের, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর উপ-অঞ্চল পর্যায়ে, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে। সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট