1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় সোমবার উপজেলা পরিষদে উপ নির্বাচন, মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

রাজশাহীর বাঘায় সোমবার উপজেলা পরিষদে উপ নির্বাচন, মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………

বাঘা উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে।

 

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, সিনিয়র নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার (১৭ জুলাই’২৩) বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট হবে ব্যালট পেপারে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে বাঘা উপজেলার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ জুলাই শনিবার রাত ১২টা থেকে ১৮ জুলাই মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত যেসব এলাকা নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।’ অন্যদিকে রোববার ১৬ জুলাই রাত ১২টা থেকে সোমবার ১৭ জুলাই রাত ১২টা পর্যন্ত বাঘা উপজেলার আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন যেমন- বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার ও ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরীখে ও স্থানীয় বিবেচনায় এসব যানবাহন ছাড়াও একই ধরণের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানচলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, ভোট নেওয়ার কাজে সম্পৃক্ত- প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের বৃহসপতিবার ও শুক্রবার ২দিন প্রশিক্ষন দেওয়া হয়েছে। এছাড়াও ভোটাররা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট