1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

অসহায় প্রতিবন্ধী আয়াতুল্লাহর পাশে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ ইউএনও আবুল হায়াত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি শিবগঞ্জ থেকে………………………………………………

অসহায় প্রতিবন্ধী আয়াতুল্লাহ পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত । ইউএনও’র মানবিকতায় প্রতিবন্ধী আয়াতুল্লাহ পেলেন নগদ অর্থ।

 

জানা যায়, তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের পরিচালক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে অনুসন্ধান ও সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিবন্ধীর তথ্য নিশ্চিত করে ও আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক প্রদান করেন মোঃ আয়াতুল্লাহকে। তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাসেল (ইমন) সংস্থার ফেসবুক প্রোফাইলে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরে পোস্ট করেন। এই পোস্ট দেখে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন মোঃ যুবায়ের হোসেন সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ উপজেলা‌, মোঃ আলমগীর জয় পরিচালক,  গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি, তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের পক্ষ থেকে ও ব্যক্তি গতভাবে সহযোগিতা প্রদান করে আসছেন আরাফাত হোসেন, পরিচালক তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাব।

 

প্রতিবন্ধী আয়াতুল্লাহ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আজমুল হকের পুত্র। তিনি জম্মগতভাবে প্রতিবন্ধী নন, ভাগ্যের পরিহাসে ইলেকট্রিক শক দুর্ঘটনায় ১৩ বছর পূর্বে চলে যাই দুটি হাত। তার ১ টি মেয়ে কন্যা স্ত্রী নিয়ে অসহায়ের মতো বাস করছে আয়াতুল্লাহ। তিনি মুখ খুলে কারো কাছ থেকে কখনো ভিক্ষাবৃত্তি চান না। কেউ নিজ ইচ্ছায় টাকা পয়সা সহযোগিতা করলে সেই টাকা দিয়ে চলে সংসার । পৈত্রিক সূত্রে পাওয়া এক শতক জায়গার ওপর নির্মিত একটি ঝুপড়ি ঘরে বসবাস করে কখনো কখনো উপবাস থাকতো হয় তাদের পরিবারেরকে। এই কথা শুনে অনুসন্ধান যান তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক এবং এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত জানান, সকলে মিলে সহযোগিতা করলে প্রতিবন্ধী আয়াতুল্লাহ কে ভিক্ষা বৃত্তি না করে কর্মীর হাতে রুপান্তরিত হতে পারে। তাই সকলে মিলে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত। বিত্তশালীদের সহযোগিতার হাত প্রসারিত করার জন্য অনুরোধ। সহযোগিতার জন্য যোগাযোগ করুন, মোবাইল নাম্বারঃ ০১৭১৬৪২৬৪১১ (আয়াতুল্লাহ), ০১৩১৩১৪৭৯৮৬ (আরাফাত) (বিকাশ, রকেট, উপায়, নগদ পার্সোনাল)#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট