1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

শেষ হলো জেলা পর্যায়ের ক্রীয়া প্রতিযোগিতা জমজমাট আসর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন…………………………………………….

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, দৌড়, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট