1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিআরডিবির উদ্যোগে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল

শিবগঞ্জে বিআরডিবির উদ্যোগে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন,শিবগঞ্জ: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে এক উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ-এর উপ-পরিচালক জনাব আবু হাসান মোঃ সাঈদ।

তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। উদ্ভুদ্ধকরণ সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট