1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় আ’লীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন

রাজশাহীর বাগমারায় আ’লীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………………..

রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠন। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তাদের লক্ষ্য ছিলো জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দেয়া। সেই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেচে গেলেও জীবন দিতে হয়েছিল ২৪ জন নেতা কর্মীকে। সোমবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত করা হয়। সেই সাথে শোক পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।

প্রতিবাদ সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলীম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, সদস্য হাচেন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন প্রমূখ।

কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্র্রতিবাদ সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট