1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাটে জোর পূর্বক ধান লাগানো নিয়ে সংঘর্ষ, নিহত ৩ আহত ৬

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আকাশ সরকার………………………………………………………………..

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সোমাবর সকাল সাড়ে আটটার দিকে পাকড়ি ইউনিয়নের একটি গ্রামের কৃষি জমির দখল নিয়ে এসংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

 

ওসি জানান, সোমবার (১০ জুলাই) সকালে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ইয়াজপুরে এ সংঘর্ষ ঘটে। সেখানে দু’টি পক্ষ ১৪ থেকে সাড়ে ১৪ বিঘা জমি নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নিহতরা হলেন দুই ভাই নাইমুল ইসলাম ও মেহের আলী এবং সোহেল রানা। তাদের মধ্যে নাইমুল ও মেহের আলীর বাড়ি গোদাগাড়ীর বড়গাছি এলাকায়। আর সোহেল রানার বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায়। রাজশাহী মেডিকেলে ভর্তি আহত ৬ জন হলেন, ইউনুস, মো. আমু, মো. রায়হান, মো. মনিরুল, মো. সোলেমান এবং রজব আলী।

 

জানা গেছে, স্থানীয় আশিক চাঁদ এবং সেলিম রেজা পক্ষের মধ্যে জমির সিএস রেকর্ড নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সকালে সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। তারপরই হতাহতের এই ঘটনা ঘটে। উল্লেখ্য যে এটা হাজী মানিকউল্লাহ ওয়াকফ এস্টেট এর গেজেট ভূক্ত সম্পত্তি। যার সরকারি দলিল নম্বর ৫৭৬,,, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়াকফ প্রশাসনের ইসি নং ১৩২৫,, গভ.ট্রাষ্ট গঠন ১৯৩৪ সাল। এই সম্পত্তি ১৯৯৯ সাল থেকে ২০০২ পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসক মুতয়াল্লী(প্রসিডেন্ট)নিযুক্ত ছিলেন । গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাও এই সম্পত্তির মুতয়াল্লী(প্রেসিডেন্ট) নিযুক্ত ছিলেন. মোট সম্পত্তি ১৩৩.৪৫ একর ৪০১ বিঘা বর্তমান মুতয়াল্লী আশিকুল ইসলাম চাদ ২০১৫ সালে সরকারিভাবে মুতয়াল্লী নিযুক্ত হোন। তারপর থেকে ভোগ দখল করে আসছিলেন আশিকুর রহমান চাঁদ। বিবাদমান জমি নিয়ে রাজশাহী জেলা যুগ্ন জজ (১ম) আদালতে রেকর্ড সংশোধনী দেওয়ানী মোকদ্দমা চলমান রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ( এডিএম) কোর্টে ১৪৪/১৪৫ ধারা জারী রয়েছে।

 

স্থানীয় জনসাধারণের ভাষ্য কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের গাফিলতির কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। তারা যদি সঠিক সময়ে  এ সংঘর্ষ প্রতিহত করার চেস্টা করতো তাহলে তিনটি তাজা প্রাণ অকালে ঝরে যেত না, এরকম মন্তব্য এলাকাবাসির।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট