1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র কুরআন: ‘মাজিদ’ না ‘শরীফ’—পরিভাষার ব্যবহার ও শারয়ী বিশ্লেষণ বাঘায় পেট্রোল পেতে ভোগান্তি কমছে, পুলিশ  ও আনসার ভিডিপির  তত্ত্বাবধানে  সুষ্ঠুভাবে বিতরণ আত্রাই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক     শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘায় পেট্রোল পেতে ভোগান্তি কমছে, পুলিশ  ও আনসার ভিডিপির  তত্ত্বাবধানে  সুষ্ঠুভাবে বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘায় অবস্থিত ‘মেসার্স বাঘা পেট্রোলিয়াম এজেন্সি’তে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পেট্রোল বিতরণ সম্পন্ন হয়েছে। জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারিতে এই কার্যক্রম পরিচালিত হয়। গত শনিবার সুশৃঙ্খল পরিবেশ ও প্রশাসনের উপস্থিতি: শনিবার সকাল থেকেই পাম্প চত্বরে মোটরবাইকারদের ভিড় থাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি। ভোক্তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করেন। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক তার সরাসরি নির্দেশনায় পুলিশ সদস্যরা সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

সরকারি নির্দেশনা মোতাবেক তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার। তিনি জ্বালানির পরিমাপ ও সঠিক বণ্টনের বিষয়টি নিশ্চিত করেন। সাধারণ গ্রাহকরা প্রশাসনের এই সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতির কারণে লাইনে কোনো ভোগান্তি পোহাতে হয়নি এবং প্রত্যেকেই ন্যায্যমূল্যে তেল সংগ্রহ করতে পেরেছেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, জনগণের ভোগান্তি লাঘব এবং বাজারে তেলের কৃত্রিম সংকট রোধে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। অন্যদিকে আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার বলেন, “তদারকি জোরদার থাকায় অত্যন্ত স্বচ্ছতার সাথে  তেল পেট্টোল বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।” তারা জানিয়েছে, আগামীতেও পাম্পগুলোতে জ্বালানি বিতরণের এই ধারা অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে।

বাঘা পেট্রোলিয়াম এজেন্সির স্বত্তাধিকারী লুৎফর রহমান বলেন, প্রশাসনের সার্বিক তত্বাবধানে ভোক্তাদের জ্বালানি তেল সরবরাহ করেছেন। আগামীতেও ধারাবাহিকতা বজায় রেখে ভোক্তাদের জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট