1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর-১ আসনের লালপুরে বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নাটোর-১ আসনের লালপুরে বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর প্রতিনিধি,নাটোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলানো ছিল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার। রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা বুধিরামপুর ও জোতদৈবকি এলাকার ব্যানার দুটি পুড়িয়ে দেয়। সোমবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ  জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট