1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন

নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা, নওগাঁ……………………………………………………

নওগাঁর মান্দায় শোক র‌্যালি, আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার(১৫ আগস্ট) বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবদুল বাকী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, জেলা আওয়ামী লীগের সদস্য নাসরিন সাবিহা আক্তার বানু ও সুলতান মাহমুদ রায়হান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ, সহসভাপতি প্রবীণ কুমার দাস, অনুপ কুমার মহন্ত ও আবুল কালাম আজাদ মির্জা মাহবুব বেগ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গোলাম মোস্তফা ও নজরুল ইসলাম, সদস্য মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দীদ আল হাবীব মারুফ, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট