1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিবিরের মহানগর সভাপতি থেকে জামায়াতের মহানগর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড় দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পারবর্তীপুর ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

মতবিনিময় সভা শেষে আড্ডা ও শেরপুর গ্রামে জনসংযোগ ও ৩১ দফার লিফলেট বাড়ি- বাড়ি ও হাট বাজারে গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি কার্যক্রম শুরু করেন এই প্রচারণা চলে সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত। ৪৪-চাঁপাইনবাবগঞ্জ -২ নাচোল, গোস্তাপুর, ভোলাহাট সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের দিক নির্দেশনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল দশটায় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা দেবে। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তিনি বিশ্বাস করেন, তরুণদের শক্তিই দেশের আসল পরিবর্তনের চালিকা শক্তি। এবং কার্যক্রম শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট