1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:জেলার শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের কৃষক তোহুরুল ইসলামের স্ত্রীর একসাথে তিন সন্তানের জন্ম নেয়া  পরিবারের পাশে দাঁড়িয়েছে  উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম তোহুরুলের  নবজাতক তিন শিশু ও মায়ের  শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুদের জন্য বেবি খাবার , পোশাক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তোহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। একসাথে তিন সন্তান হয়েছে তাদের ভরণপোষণ নিয়েছে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি।

Open photo

এ বিষয়ে নির্বাহী অফিসার মো. মাজহারু ল ইসলাম বলেন, “তিনটি নবজাতকের দায়িত্ব পালন করা একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। খবর পেয়ে সংগে সংগে ছুটে এসেছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই পরিবারকে পয়োাজনীয় সহযোগিতা করা হবে।

এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট