1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.151499; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

#মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃআর মাত্র কয়েকদিন বাকী পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহাকে ঘিরে শিবগঞ্জের হাটগুলোতে চলছে কোরবানীর পশু বেচাকেনার ধুম। সরেজমিনে উপজেলার মনাকষা,খাসের হাট,আড়গাড়া ও তত্তীপুর.কানসাট,শ্যামপুর চামা বাজার ও রানীহাট্টি সহ বিভিন্ন গরু ছাগলের হাট ঘুরে   এলাকা ও বাইর থেকে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে। এবার গরু ছাগলের হাটে দাম একটু চড়া রয়েছে।  বাইর থেকে অনেক পাইকার পশু ক্রয়ের জন্য আসছে। ঠিক তেমনি স্থানীয়রাও কিন্তু তাদের পছন্দমতে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই। এবার গরু হাটগুলিতে ভারত থেকে আমদানীকৃত গরুর সংখ্যার একেবারেই নগন্য। তবে বাড়িতে পালিত গরুর সংখ্যাই বেশী।

শিবগঞ্জের সাধারণ বেকার যুবকরা বাড়িতে গরু পালন করেই কিছুটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। এধরনের একজন যুবক মুকুল বলেন আমি পাঁচমাস আছে দুই গরু  এক লাখ ৭০হাজার টাকায় কিনে বিক্রী করেছি দুই লাখ ৫৪হাজার টাক্। খরচ বাদে লাভ হয়েছে ৫০ হাজার টাকা। বিয়ন নামে আরো একজন যুবক বলেন একটি বড় গরু এক লাখ ২৫হাজার টাকা কিনে চার মাসপর বিক্রী করেছি  ১ লাখ ৭৭হাাজার টাকায়। খরচ বাদে লাখ হয়েছে  ৩০ হাজার টাকা। একই ভাবে বিভিন্ন হাটে বিক্রী করতে  উপজেলার শতাধিক যুবক বাড়িতে গরু পালন করে হাটে বিক্রী করে লাভবান হওয়ার কথা জানান।

অন্যদিকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এক ধরণের গরুর পাইকার কোরবানীর গরু কিনে জেলার বাইরে বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে বিক্রী করছে। তারা গ্রামের গরু কেনার সময় আনুমানিক ওজন ধরে গরু কেনাবেচাা করছে। বড় গরু মণ প্রতি  ২৮ থেকে ৩০হাজার টাকা দরে কিনছে। ছোট গরুর দাম কিছুটা বেশী। প্রায় মণ প্রতি ৩৫হাজার টাকা ধরে কেনাবেচা হচ্ছে। সে হিসাবে  এক কেজি গরুর মাংসের দাম প্রায়  নিম্নে ৭শ’ টাকা থেকে সাড়ে ৮শ’ টাকা।  শিবগঞ্জে আবার অনেকে পেশা হিসাবে গরুর খামার করে গরু  পালন করছে। তারাও বেশ লাভবান হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে বিকেলে শিবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ পশুর হাট তর্ত্তিপুরে কোরবানির গরু ক্রয় করতে আসা মনিরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান আমি গত কয়েক বছর ধরেই গৃহস্থের কাছ থেকেই গরু ক্রয় করে থাকি। আজ হাটে এসেছি পরিচিত বা জানাশোনা কোন গৃহস্থের কাছ থেকে গরুক্রয় করবো। জানা মতে আমাদের  গৃহস্থরা ও খামারিরা হাইজেনিক মেইনটেন্ট করে খাবার দিয়ে থাকে। গরুর মাংসের গুণগত মানও ভালো থাকে।শিবগঞ্জ উপজেলার রাহুল এগ্রো ফার্মের মালিক রুহুল আমিন বলেন, আমরা প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। আমাদের নিজস্ব জমিতে উৎপাদন করা ঘাস এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা দানাদার খাবার খাইয়ে থাকি। যার কারণে আমাদের এখানে গরু আগে থেকেই বিক্রি হয়ে যায়।অন্যদিকে কোরবানীর জন্য ছাগলের হাটেও চলছে রমরমা বেচার কেনা। শুধু তাই নয়,গ্রামেও চলছে ক্ষুদে পাইকারদের আনাগোনা। তার গ্রামের পাড়ায় খাসীর বা ছাগলের মাংস কেজি প্রতি  ১২ শ টাকা দরে ছাগল কেনাবেচা করছে। তারা ছাগল কেনার সময় ওজন করে নিচ্ছে। গোটা ছাগলের ওজন করে তিনভাগের এক ভাগ বাদ দিয়ে মাংসের হিসাব করছে।

একই চিত্র উপজেলার মনাকষা, চামার হাট, রনীহাট্টি,সহ উপজেলার সবকয়টি ছাগলের হাটেই। তবে বড় খাসীর চেয়ে ছোট খাসাীর দাম আনুপাতিক হারে বেশী ।শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শাহাদাত হোসেন বলেন এবার  গরু –ছাগল মিলে কোরবানীর পশুর চাহিদা  ৫১হাজার  ২২৯টি,মজুদ আছে  ৫৬হাজার ২৯৬টি। তার মধ্যে ষাড় হলো  সাত হাজার সাতশ ৬টি,বলদ হলো  ৩হাজাার ৫৯৫টি,গাভী হলো তিন হাজার  সাত ৬৯টি,মহিষ ৫৬টি,মোট কোরবানীর পশুর (গুরু) সংখ্যা হলো ১৫হাজার  ৭৫টি। অন্যদিকে ছাগল/খাসীর সংখ্যা হলো  ২৩হাজার  ৭৫৪টি এবং ভেড়ার সংখ্যার হলো  ৩৪১টি। তিনি আরো বলেন প্রতি বছরই শিবগঞ্জে গরু ছাগলের সংখ্যা বাড়ছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট