1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক কিশোর  নিহত হয়েছে।  নিহত কিশোর  শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের  পারচৌকা  পূর্বপাড়া গ্রামের  মোঃ এনামুল হকের ছেলে সজিব আলি(১৬)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে খড়িয়াল গ্রামে।
প্রত্যক্ষ দর্শী এন্তাজ আলি জানান,  রাত ৯টার দিকে সজিব তত্তীপুর হাট  থেকে খালি।স্ট্রিয়ারিং নিয়ে বাড়ি ফিরার পথে  আমার বাড়ির সামনে চালক সজিব নিয়ন্ত্রণ  হারিয়ে পাশে ইটের ওয়ালে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে  শিবগঞ্জ বেসরকারি  আদর্শ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেন নিহতের চাচা এফাজ উদ্দিন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ  মতিউর রহমান বলেন পারিবারিক  কোন অভিযোগ না থাকায় ও ঘটনাটি  অন্য কোন যানবাহনের সাথে না ঘটায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট